স্টাফ রিপোর্টার :
নাটোরের নলডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।
অভিযানে খান বেকারির স্বত্বাধিকারী মো. আবু বক্করের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় মামলা দায়ের করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে বেকারির মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
এই বাংলা/এমএস
টপিক

