নলডাঙ্গায় বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, নাটোর :

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাটোরের নলডাঙ্গায় বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমঅ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (৬ আগস্ট) উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. মোহাম্মদ মোজাহার আলী এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ক্লাইমঅ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট ও নির্বাহী সদস্য পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, ‘আমার স্কুল, আমার গাছ; সবুজ হোক চারপাশ’—এই প্রতিপাদ্য বাস্তবায়নে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার অভ্যাস গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here