নলডাঙ্গায় আন্তর্জাতিক মাদক ও নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে মাদকবিরোধী র‍্যালি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

আন্তর্জাতিক মাদক ও নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা ১০ মিনিটে নলডাঙ্গা উপজেলা মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জিয়াউল হক জিয়া এবং নলডাঙ্গা শাখা শ্রমিক ফেডারেশনের সভাপতির নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, “মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।” তারা যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here