মানিকছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমের এই কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় কৃষকদলের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here