নলছিটিতে সাবেক ছাত্রলীগ নেতা শিহাব চৌধুরী গ্রেফতার

নলছিটি পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শিহাব চৌধুরী / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শিহাব চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার খাদ্য গুদাম সড়কে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটক শিহাব চৌধুরী খোঁজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নলছিটি উপজেলা আওয়ামী লীগের এক নেতার সন্তান এবং নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর ছেলে। তার বাড়ি পৌর শহরের থানার পুল এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম জানান, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here