ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলায় ঝড়ো বাতাসে টিনসেট ঘর ভেঙে পড়ে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
নিহত নাফিয়া আক্তার (৪) কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার প্রবাসী মো. নয়ন মোল্লার মেয়ে। সে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুটির নানা মো. নুর আলম ভূইয়া বসতঘরের টিন মেরামতের জন্য ঘরের ওপর উঠলে হঠাৎ দমকা হাওয়ায় ঘরটি ভেঙে পড়ে। এ সময় নাফিয়া ঘরের নিচে চাপা পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

