নকলা (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নকলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৩৬ লাখ ২৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) নকলা পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন নকলা পৌরসভার প্রকৌশলী মো. ফখরুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. শামসুল হক রাকিব, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মো. আলহাজ খোরশেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন মুক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক চান মিয়া, জাহিদ মাস্টার, নকলা পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজ্জামেল হক, নকলা হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক দেওয়ান গোলাম মাসুম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাজেট উপস্থাপনকালে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক আলোকসজ্জা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রস্তাবিত বাজেটকে উন্নয়নমুখী বাজেট হিসেবে উল্লেখ করে এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এই বাংলা/এমএস
টপিক

