দীঘিনালায় মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

বার্মিস প্রজাতির অজগর সাপ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় মাছ ধরার জালে আটকা পড়া একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালায় জামাল উদ্দিনের মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। পরে ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্সের সংগঠক হৃদয় বড়ুয়া স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

পরে উদ্ধার করা অজগরটি মেরুং রেঞ্জের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। সাপটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী উদ্ধার হলে তা না মেরে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং নিরাপদে হস্তান্তর করা জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here