দৌলতপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, শিক্ষার্থীদের মেধার প্রশংসা

​দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন শুরু হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর অধীন এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এসইডিপির উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং স্টার্টআপ সংস্কৃতি গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীলতার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নূরেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি মতিলাল ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মোঃ মতিউর রহমান, একাডেমিক সুপারভাইজার মোঃ মঈনুল ইসলাম, বাঁচামরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, প্রভাষক নিয়ামত উল্লাহ এবং প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এইচ এম মাইনুল কবির।

প্রদর্শনীতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ আইডিয়া এবং উদ্ভাবনী চিন্তা উপস্থাপন করেন। অতিথিরা এসব উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here