দৌলতপুরে অধিক দামে সার বিক্রির দায়ে দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা

0
232
সার মজুদ করে বেশী দামে বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা / ছবি : এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আমতলী বাজার এলাকায় বেশি দামে সার বিক্রি ও মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ ও স্থানীয় ওয়ার্ড মেম্বার সুবুর মিয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সারের অতিরিক্ত দাম আদায় ও মজুতের অভিযোগে জিয়নপুর ইউনিয়নের মেসার্স হাবিব স্টোরের মালিক মো. বকুল শেখ–এর বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬–এর ১২(৩) এর ১ ও ২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, সারের বাজারে অনিয়ম রোধে কঠোর নজরদারি চলছে। অতিরিক্ত দাম নেওয়া বা মজুতের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here