খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: সিইসি নাসির উদ্দিন

0
141
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন | সংগৃহীত

বিশেষ প্রতিনিধি :


রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে, আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে—এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসি ঘোষিত পোস্টার নিষেধাজ্ঞা অমান্য করে সারা ঢাকায় পোস্টার ঝুলছে—এ প্রসঙ্গে সিইসি বলেন, “এটা অনভিপ্রেত। দলগুলো যদি নিজেরাই পোস্টার সরিয়ে নেয়, সেটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।”

তিনি আরও বলেন, “একটি বিশেষ পরিস্থিতি ও বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা চাপ আসছে। তাই আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা দরকার রাজনৈতিক দলগুলোর।”

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে উদ্বেগ জানিয়ে সিইসি একে “মসিবত বা বড় বিপদ” হিসেবে আখ্যায়িত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here