গোপালগঞ্জে গণপূর্ত অফিস ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

0
189
ছবি - এই বাংলা

গোপালগঞ্জ প্রতিনিধি :


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’কে কেন্দ্র করে গোপালগঞ্জে পৃথক দুটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় গণপূর্ত বিভাগের একটি পিকআপভ্যান পুড়ে যায় এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গণপূর্ত অফিসের নিরাপত্তা কর্মী আব্দুল রাহিম জানান, ভোর রাতে কে বা কারা অফিসের ভেতরে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। কর্মচারীরা দ্রুত আগুন নেভালেও গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটির পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে।”

অন্যদিকে, সদর উপজেলার উলপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখার ভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫-৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ জানায়, কালো রঙের একটি মাইক্রোবাস থেকে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও ব্যাংকের বড় কোনো ক্ষতি হয়নি।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তে অভিযান শুরু করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here