নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃতিসন্তান সৈয়দ আবদাল আহমদ তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়-এর চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই পদে দায়িত্ব পালনের জন্য তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তাঁর নিয়োগের এক বছরের মেয়াদ যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
সৈয়দ আবদাল আহমদ এর আগে জাতীয় প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের এই কৃতী সন্তানের এমন সাফল্যে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

