ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় বালুবোঝাই ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেজুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাবু মিয়ার ছেলে অটোরিকশাচালক আক্কাস মিয়া (৩৮) এবং মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মৃত প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)।

দুর্ঘটনায় আহত হন তাকলিমা বেগম ও লিটন মিয়া। তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা অপর একটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আক্কাস মিয়া মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, মাধবপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here