ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ

0
307

নারায়ণগঞ্জ প্রতিনিধি :


ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় দুর্বৃত্তরা একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে দুই যুবক চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেয়। জালকুড়ি এলাকায় পৌঁছে তারা চালককে বলে, “আরেকজন উঠবে, একটু থামেন।” পরে ফোনে কথা বলার ভান করে দুজন অটোরিকশা থেকে নেমে যায় এবং কিছুক্ষণ পর কৌশলে অটোরিকশায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় চালক আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে অটোরিকশার ছাউনি ও পেছনের আসন পুড়ে যায়।

ওসি আনোয়ার হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে আমরা রাজনৈতিক উদ্দেশ্য থেকে ঘটনাটি ঘটানো হয়েছে বলে ধারণা করছি।”

তিনি আরও জানান, ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানার আওতায় হওয়ায় সেখানে আনুষ্ঠানিক মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের একাধিক মিছিল হয়। এনসিপির নেতাকর্মীরাও আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে পৃথক মিছিল করে। ঠিক একই সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা নিয়ে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here