ডিমলায় নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

 

নীলফামারীর ডিমলায় নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর/সংবাদকর্মী আরিফ ইসলাম আলাল (২৫) কে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।

রোববার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে ডিমলা বাজারের করতোয়া কুরিয়ার সার্ভিস অফিস চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফ ইসলাম আলাল উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মোঃ কছির উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই মোঃ তুহিন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

এছাড়া একই অভিযানে বাবুরহাট এলাকার বিপ্লব সরকার ও ভাটিয়াপাড়া এলাকার সবুর আলীকেও আটক করেছে ডিমলা থানা পুলিশ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত আলী সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের সোমবার জেলা আদালতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here