সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মে দুই মিষ্টির দোকানকে জরিমানা

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা ও ওজন মাপার যন্ত্র নবায়ন না থাকায় দুই মিষ্টির দোকানীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ সোমবার (১৮ মে) বেলা ১১টায় সিংড়া পৌর শহরের থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী নয়ন হালদারকে ৫ হাজার টাকা এবং ওজন মাপার যন্ত্র নবায়ন না থাকায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী তপন কুমার হালদারকে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারের মালিক ও ৪৭ ধারায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারের মালিককে অর্থদন্ডাদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here