ডিমলায় অভিমানে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :

 

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুইসগেট এলাকায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৩ বছর বয়সী এক কিশোরী।

নিহত মোছা. মনোয়ারা আক্তার মনি উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন-এর মেয়ে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় স্থানীয় সুইসগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছোট ভাইয়ের সঙ্গে খেলার একপর্যায়ে ভুট্টা বিক্রি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মনোয়ারার মনোমালিন্য হয়। এতে অভিমান করে সে নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দেয় বলে পরিবারের দাবি।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. জাহাঙ্গীর আলম জানান, নিহত কিশোরী দুই বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় সন্তান ছিল।

এ বিষয়ে শওকত আলী সরকার বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here