টোয়াব নির্বাচনের আগে ‘সুফি নাইটস ও ডিনার’ আয়োজন, ঐক্যবদ্ধ পর্যটন শিল্প গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর নয়াপল্টনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল ‘টোয়াব অগ্রগামী ঐক্যজোট’-এর উদ্যোগে “সুফি নাইটস ও ডিনার” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে টোয়াব সদস্য, পর্যটন খাতের উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানে সুফি সংগীত পরিবেশনা, মতবিনিময় সভা এবং নৈশভোজের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং খাতটির উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগের গুরুত্ব তুলে ধরা।

অনুষ্ঠানে বক্তারা দেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করেন। তারা একটি আধুনিক, স্বচ্ছ এবং টেকসই পর্যটন খাত গড়ে তুলতে অভিজ্ঞ নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্যানেল প্রধান ও সভাপতি পদপ্রার্থী ড. তাসলিম আমিন শোভন বলেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ঐক্য, জবাবদিহিতা এবং কার্যকর নেতৃত্ব অপরিহার্য। তিনি শিল্পের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৌফিক উদ্দিন আহমেদ, ফরিদুল হক, সৈয়দ গোলাম মোহাম্মদ, সৈয়দ গোলাম কাদির এবং রেজাউল একরাম (রাজু)সহ পর্যটন শিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রণব সাহা। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন চৌধুরী হাসানুজ্জামান রনি এবং আবদুল্লাহ আল কাফি

আয়োজকদের মতে, টোয়াব নির্বাচনের প্রাক্কালে এই আয়োজন শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং পর্যটন শিল্পের বৃহত্তর স্বার্থে ঐক্য, সহযোগিতা ও পেশাগত সংহতির বার্তা বহন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here