গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দের পরম মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত কামনায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাদ আছর টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকার তিতাস গ্যাস রোডের মুন্সিবাড়িতে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আল আমিন সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মরহুমার স্মৃতিচারণ করে তাঁর মানবিক গুণাবলি, সমাজসেবামূলক মানসিকতা ও আদর্শের কথা তুলে ধরেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্য দোয়া করা হয়।
এ সময় টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য, শুভাকাঙ্ক্ষী, আমন্ত্রিত অতিথি এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

