ঝালকাঠি পৌরসভায় পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি :

নাগরিক সেবা সহজ ও আধুনিক করতে ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌর প্রশাসক মো. কাওসার হোসেন শীতলাখোলা বৈকালীন সবজি বাজারে নবনির্মিত শেড, লঞ্চঘাট খেয়াঘাট এলাকায় ইউনিব্লক সড়ক এবং শহরের লিচুবাগান এলাকার ডিসি পার্কসংলগ্ন একটি সড়কসহ মোট পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে পৌর প্রশাসক মো. কাওসার হোসেন বলেন, নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পৌর এলাকার অবকাঠামোকে আরও আধুনিক করতেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, বর্তমানে পৌরসভার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে পৌরবাসীর চাহিদা অনুযায়ী নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, উদ্বোধন হওয়া পাঁচটি প্রকল্প বাস্তবায়নে মোট ১২ লাখ টাকা ব্যয় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here