ঝালকাঠির আমুয়ায় নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রুত শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0
210
ন্ধ ব্রিজের কাজ শেষ করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন / ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও র‌্যালি করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ব্রিজের নির্মাণকাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। ধোপার নদীর ব্রিজসংলগ্ন সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, ২০২১-২০২২ অর্থবছরে ধোপার নদীর ওপর ব্রিজটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার কাজ ফেলে উধাও হয়ে যাওয়ায় প্রকল্পটি অচলাবস্থায় পড়ে আছে। ফলে বিকল্পভাবে ব্যবহৃত পুরনো কাঠের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন শত শত মানুষ, নারী, শিশু ও রোগীরা যাতায়াত করছেন।

এই পথ দিয়ে স্থানীয় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কাঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতালের রোগী এবং তিনটি বাজারের ব্যবসায়ীসহ হাজারো মানুষ প্রতিদিন চলাচল করেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ব্রিজের কাজ পুনরায় শুরু করে দ্রুত সমাপ্ত করার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলার আমির মাস্টার মো. মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।

বক্তারা বলেন, “ধোপার নদীর ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জনগণের নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here