ঝালকাঠিতে রিপোটার্স ক্লাবের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠী প্রতিনিধি :

ঝালকাঠি রিপোটার্স ক্লাবের উদ্যোগে শনিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় ঈদ পুণর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি এ্যাড. মো. মিজানুর রহমান মুবিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় এতে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, এডভোকেট গোলাম মাওলা শান্ত, এইচ এম দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ।

সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে এবং সাংবাদিক দের কল্যাণে সংগঠনিক কাঠামো শক্তিশালী করা সহ সমাজের অসঙ্গতি তুলে ধরে উন্নয়ন ও অগ্রগতির ঝালকাঠি গঠনে রিপোটার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রিপোটার্স ক্লাবের যাত্রা ঈদের পুর্বে হওয়ায় ঈদের পরে রিপোর্টস ক্লাবের সব সদস্যদের নিয়ে একটি পরিচিতি সভা করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ সুনির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য রাখেন।

সভায় ৯ মে শনিবার ২০২৬ নবগঠিত কমিটির পরিচিতি সভা ও স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এলক্ষ্যে দুটি উপকমিটি গঠন করা হয়েছে।

স্মরণিকা ও প্রকাশনা উপকমিটি আহ্বায়ক মেসবাহ উদ্দিন খান রতন ও সদস্য সচিব খান মাইনুদ্দিনসহ ৭ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সরদার সাফায়েত হোসেন ও সদস্য সচিব মোঃ মাসুম খান সহ ১৩ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here