ঝালকাঠিতে যুবকের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি শহরের কাঁসারিপট্টি (শাখারিপট্টি) এলাকায় অন্তর দে (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অন্তর দে স্থানীয় অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে (তরুণী)-এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় তার মা জানালা দিয়ে তাকিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় অন্তরকে ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামান। তার গলায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এলাকাবাসীর দাবি, ঘটনার সময় ঘরের জানালা লুঙ্গি দিয়ে ঢেকে রাখা ছিল, যাতে বাইরে থেকে ভেতরের দৃশ্য দেখা না যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here