ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাতের

কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি’—রাজাপুরের পথসভায় হাসনাত আবদুল্লাহ রাজাপুরে এনসিপির পথসভা, লুটপাট-দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হাসনাত ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা, দুর্নীতিবিরোধী বক্তব্যে হাসনাত আবদুল্লাহ রাজাপুরে এনসিপির সমাবেশ, দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত পাঁচ মাসে তিনি সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ব্যাংক ডাকাত, ভূমিখেকো ও ভোটচোরদের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন বলেও মন্তব্য করেন।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে বিভিন্ন গোষ্ঠী দেশের ব্যাংক ও সম্পদ লুট করেছে, আবার কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। তিনি অভিযোগ করেন, বর্তমানে একটি রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের কিছু নেতা বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিন এবং দলটির নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে একটি পদযাত্রা রাজাপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here