জুডিশিয়াল সার্ভিস গেজেট থেকে বাদ পড়লেন ইবির মেহেনাজ হুমায়রা

0
303
বিজেএস গেজেট থেকে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী মেহেনাজ হুমায়রা, কারণ অজানা / ছবি - সংগৃহীত

ইবি প্রতিনিধি :

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থী মেহেনাজ হুমায়রাকে নিয়োগের প্রকাশিত গেজেট থেকে বাদ দিয়েছে আইন মন্ত্রণালয়। তিনি আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন মোট ১০২ জনকে চূড়ান্ত সুপারিশ করে। প্রায় ১০ মাস পর, ২৭ নভেম্বর আইন মন্ত্রণালয় নিয়োগ গেজেট প্রকাশ করে, যেখানে মাত্র ৮৮ জনকে গেজেট দেওয়া হয়। মেহেনাজসহ বাকি ১৩ জনের নাম কোনো কারণ উল্লেখ না করেই বাদ দেওয়া হয়েছে।

শিক্ষার্থী ও অন্যান্য প্রার্থীরা ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত ব্যাখ্যার দাবি করেছেন। মেহেনাজ হুমায়রা বলেন, “আমি সব প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়েছি এবং আমার ও পরিবারের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়। কেন ১৩ জন বাদ পড়েছে তা স্পষ্ট নয়।”

আইন ও বিচার বিভাগের সলিসিটর মঞ্জুরুল হোসেন জানান, “গেজেটের ৮৮ জনকে দেওয়া হয়েছে যাতে নিচের টায়ারে অফিসার প্রয়োজন পূরণ করা যায়। বাকিরা প্রয়োজন হলে ১৫-৩০ দিনের মধ্যে যোগ দিতে পারবেন। সিনিওরিটি বা পদক্রমে কারও ক্ষতি হবে না। সংশ্লিষ্টদের জন্য রবিবার প্রেস নোট প্রকাশ করা হবে।”

শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, তারা সকলেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত, কোনো রাজনৈতিক বিতর্ক বা মামলার সঙ্গে যুক্ত নন। তারা বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে স্বচ্ছ ও নথিভুক্ত ব্যাখ্যা চাচ্ছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here