‘জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুর’-এর নতুন কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার লক্ষ্য নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করেছে ‘জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুর’ (জেএপি)।

সম্প্রতি ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সংগঠনটির নতুন পথচলা শুরু হয়।

নবগঠিত কমিটিতে এস. এম. সোহেল বিল্লাহ সভাপতি এবং এম. এ. নকিব নাছরুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নূরুল হুদা বাবু ও গাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন কাজী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইমদাদুল, দপ্তর সম্পাদক নূরুজ্জামান খোকন, প্রচার সম্পাদক ওহি-বিল্লাহ এবং কোষাধ্যক্ষ মেহেদী হাসান (নয়ন)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ নাসীর উদ্দিন, মো. আসাদুজ্জামান মামুন, মো. হাবিবুর রহমান, মনির হোসেন কাজী, মাইনুল হোসেন মুন্সি এবং সবুজ জমাদার।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুর’ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কাজ করবে। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়াই সংগঠনের প্রধান লক্ষ্য।

সভাপতি এস. এম. সোহেল বিল্লাহ এবং সাধারণ সম্পাদক এম. এ. নকিব নাছরুল্লাহ সংগঠনের কার্যক্রম সফল করতে জেলার সব পর্যায়ের সাংবাদিক, সুধীজন ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে পিরোজপুরের সাংবাদিকতায় পেশাদারিত্ব, ঐক্য ও স্বচ্ছতা আরও শক্তিশালী হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here