জামালপুরে জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত / ছবি - এই বাংলা

জামালপুর প্রতিনিধি :


উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় জামালপুরে জাতীয়তাবাদী শক্তির অনলাইন ভ্যানগার্ড ‘জিয়া সাইবার ফোর্স’ (জেডসিএফ)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক এম. শুভ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেডসিএফ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মো. রিপন হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেডসিএফ জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু তালহা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেডসিএফ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার দপ্তর দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সদর থানা পূর্ব শাখার সভাপতি ছানোয়ার হোসেন সানু, জামালপুর আইডিয়াল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১১ বছর ধরে জিয়া সাইবার ফোর্স ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি দেশ ও জনগণের স্বার্থে সক্রিয় ভূমিকা পালন করবে।

পরে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। স্লোগানে স্লোগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here