চিলমারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অটোচালকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের চিলমারীতে বৃষ্টির মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক (অটোরিকশা) চালক ছিলেন। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে চিলমারী উপজেলায় হুট করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মোঃ রফিকুল ইসলাম বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক তীব্র বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বৃষ্টি কমলে স্থানীয় বাসিন্দারা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন এবং লাশ উদ্ধার করেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here