নাটোর প্রতিনিধি :
সামাজিক সংগঠন হিলফুল ফুজুল বাংলাদেশ ও সিংড়া প্রেস ক্লাবের যৌথ আয়োজনে নাটোরের সিংড়ায় দিনব্যাপী নৌকা ভ্রমণ, ফুটবল খেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) চলনবিলের তিসিখালী মাজার, কুন্দইল, ৯ নম্বর ব্রিজ ও বিলশা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল বাংলাদেশ ও সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, সিনিয়র সহ-সভাপতি মুফতি জাকারিয়া মাসউদ, সিংড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি রইচ উদ্দিন টুটুল, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফী, পাঠাগার সম্পাদক রবিউল করিম খোকন, হিলফুল ফুজুল বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল রুহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে। দিনব্যাপী নৌকা ভ্রমণের পাশাপাশি অংশগ্রহণকারীরা ফুটবল খেলায় অংশ নেন এবং পরে প্রীতিভোজে মিলিত হন।

