স্টাফ রিপোর্টার :
নাটোরের গুরুদাসপুর উপজেলায় পৃথক অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ বোতল এসকাপ সিরাপ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

