চরভদ্রাসনে ৯১৫ হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ১,৯৬০ মেট্রিক টন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চলতি মৌসুমে পাটের আবাদ ও উৎপাদনে আশাব্যঞ্জক চিত্র দেখা গেছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বপন এবং কৃষকদের পরিচর্যার কারণে এবার গত বছরের তুলনায় পাটের উৎপাদন বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চরভদ্রাসনে মোট ৯১৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ১ হাজার ৯৬০ মেট্রিক টন পাট উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭০ মেট্রিক টন বেশি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ, আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার পাটের ফলন ভালো হয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, ফলন ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। তবে উৎপাদন খরচ বিবেচনায় বাজারে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে আগামী মৌসুমে আরও বেশি জমিতে পাট চাষে আগ্রহী হবেন।

উপজেলা কৃষি বিভাগ বলছে, পাটের মানোন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হলে এ অঞ্চলের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here