চরভদ্রাসনে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করা হলো ৩০০ কম্বল

0
595
চরভদ্রাসনে তীব্র শীত মোকাবেলায় ৩০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত কম্বল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং কিশোর আলো যুব সংগঠন, চরভদ্রাসনের সহযোগিতায় মোট ৩০০টি কম্বল শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে উপজেলার ৪ নম্বর গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ও আশপাশের এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী উপস্থিত ছিলেন। পরে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার দুটি গুচ্ছগ্রামে বসবাসরত শীতার্ত পরিবারগুলোর মধ্যেও কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে উপকারভোগীরা বলেন, প্রচণ্ড শীতে এই সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, “শীতের তীব্রতা আরও বাড়লে পর্যায়ক্রমে অতিরিক্ত শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here