চরভদ্রাসনে জাটকা বিরোধী অভিযান: ২.৫ কেজি জাটকা জব্দ

0
164
চরভদ্রাসনে জাটকা বিরোধী অভিযান / ছবি - এই বাংলা প্রতিনিধি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২.৫ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জাটকা সংরক্ষণ অভিযান-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে জব্দ করা মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “জাটকা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ইলিশ সম্পদ রক্ষায় সরকার মার্চ থেকে মে এবং নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here