চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে চীনাবাদাম ও মুগ বীজ বিতরণ

চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে চীনাবাদাম ও মুগ বীজ বিতরণ / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চীনাবাদাম ও মুগ বীজসহ সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আবাদ সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতিজনকে ১০ কেজি উন্নত জাতের চীনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এতে মোট ৪ মেট্রিক টন চীনাবাদাম বীজ, ৪ মেট্রিক টন ডিএপি সার ও ২ মেট্রিক টন এমওপি সার বিতরণ সম্পন্ন হয়।

এছাড়া একই দিনে আরও ১৮০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এ কার্যক্রমে মোট ৯০০ কেজি মুগ বীজ, ৪ মেট্রিক টন ডিএপি সার এবং ২ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যা চলতি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here