চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পাঁচ মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে সেনাবাহিনী গ্রেফতার করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে নগরের পশ্চিম ষোলশহর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তাকে অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন ধরে ইসমাইল হোসেন এলাকায় ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে দুটি বিস্ফোরক মামলাসহ মোট পাঁচটি মামলা এবং চারটি সাধারণ ডায়েরি রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

