
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র্যাব–৭, নৌ–পুলিশ এবং ৯ এপিবিএন-এর যৌথ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ১৯ নভেম্বর রাত থেকে ২০ নভেম্বর সকাল পর্যন্ত রাউজান থানার নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব–পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি ও পৌরসভা এলাকায় এই ব্যাপক অভিযান চালানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় জেলার বিভিন্ন স্থানে ১৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এসব অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের উদ্ধার করা অস্ত্র: ৮ টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১৪ টি ছোরা, ৩ টি রামদা, ২ টি চাপাতি, ২ টি তলোয়ার, ১ টি কিরিচ, ১ টি ইলেকট্রিক কাটার
চেকপোস্টে ব্যবস্থা: ২৮টি মোটরসাইকেল ও ১টি ট্রাক আটক, মোটরযান আইনে ৩৭টি মামলা, বিভিন্ন অপরাধে ৫ জন গ্রেফতার
র্যাব–৭ এর উদ্ধার: ৩ টি এলজি, ২ টি তলোয়ার, ১ টি কিরিচ
সাতকানিয়া থানা পুলিশের অভিযান: একই রাতে সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি শর্টগানের কার্তুজ, লোহার স্টিক, বিভিন্ন মোবাইলসহ মো. তারেক ও মো. মিনারুল আলমকে গ্রেফতার করা হয়। তারেকের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে।
আরেক অভিযানে আন্তঃজেলা ডাকাত আয়ুবকে গ্রেফতার করা হয়, যার নামে ৩টি ডাকাতি মামলা আছে।
রাউজান ব্যবসায়ী হাকিম হত্যা মামলার অগ্রগতি: চট্টগ্রাম জেলা পুলিশ ইতোমধ্যে মামলার রহস্য উন্মোচন করেছে। গ্রেফতার হয়েছে ৬ জন। তাদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি চায়না রাইফেল, ১টি শর্টগান, ২টি এলজি, ৮৫ রাউন্ড গুলি ও বিভিন্ন ধারালো অস্ত্র।
নভেম্বর ২০২৫ এ রাউজান থানা এলাকায় উদ্ধার: ১০টি অস্ত্র মামলা, গ্রেফতার ৮ জন, ২৪টি আগ্নেয়াস্ত্র, ৮৫ রাউন্ড গুলি, ৩২টি কার্তুজ
জানুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম জেলার অস্ত্র উদ্ধার অগ্রগতি: ৫৭৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৬২টি গুলি, ২০৬ রাউন্ড কার্তুজ, অস্ত্র আইনে ৯৬টি মামলা, গ্রেফতার ১৪০ জন
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র–বিরোধী অভিযান এভাবেই চলতে থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
