চট্টগ্রামে অগ্রণী ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো  :

 

চট্টগ্রামের ব্যাংক থেকে ভুয়া রেমিট্যান্স রেফারেন্স নম্বর ও জাল কম্পিউটার রিসিপ্ট বানিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সাবেক কর্মকর্তাকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া খালাস দেওয়া হয় তিন আসামিকে। ভুয়া রেমিট্যান্স রেফারেন্স নম্বর ও জাল রিসিপ্ট বানিয়ে এসব টাকা আত্মসাৎ করা হয়।

মঙ্গলবার (১২ মে) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন—মো. ফজলে আজিম। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের বহদ্দারহাট বিটি শাখার সাবেক কর্মকর্তা। তিনি খাগড়াছড়ির রামগড় থানার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। খালাসপ্রাপ্তরা হলেন—মোহাম্মদ রেজাত হোসেন, হামদে রাব্বি মুন্না ও রিপায়ন বড়ুয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুদকের পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, সাতজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় ফজলে আজিমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া আত্মসাৎ করা ১৩ লাখ ৪৫ হাজার ১৬৫ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সব সাজা একসঙ্গে কার্যকর হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here