ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস গভীর শ্রদ্ধাভরে উদযাপন করা হয়েছে। দিবসটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত। ১৯৭১ সালের এই দিনে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা হত্যা করা হয়, যা বাঙালির জন্য দুঃসহ স্মৃতি হিসেবে ইতিহাসে রয়ে গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নয় মাসের মুক্তি সংগ্রামের শেষ পর্যায়ে, দেশ চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে থাকলেও দেশের মেধাশূন্য করতে ঘাতক চক্র—রাজাকার, আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চালায়। ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় প্রায় দেড়শো বুদ্ধিজীবী বিভিন্ন পেশার মানুষকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে মিরপুরের ডুবা-নালা ও রায়ের বাজারের ইটখোলাতে নিহতদের দেহ পাওয়া যায়।
সকালে ঘিওর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মাওলানা মোঃ জহিরুল ইসলাম (জামায়াতে ইসলামী), সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠুসহ উপজেলার সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই বাংলা/এমএস
টপিক

