গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩৩

গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ৩৩ / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাতব্যাপী পরিচালিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা পুলিশের হাতে ধরা পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর মেট্রো থানার তিনটি আভিযানিক টিম পৃথকভাবে মহানগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত বিভিন্ন সন্দেহভাজন স্থান ও এলাকায় তল্লাশি চালানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী ও ২৮ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, আবাসিক এলাকা ও সন্দেহভাজন আড্ডাস্থলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, মহানগর এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের বিশেষ সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here