কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৭) সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মোঃ লিয়াকত আলী, খন্দকার মোঃ একরামুল হক সম্রাট ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাহফুজার রহমান খন্দকার নির্বাচিত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম আর মিন্টু।
ঘোষিত ফলাফল অনুযায়ী কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম। এছাড়া দপ্তর সম্পাদক পদে মোঃ শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে এম গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম হারুন উর রশিদ ও মোঃ শফিকুল ইসলাম বেবু।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এম আর মিন্টু, মোঃ ফিরোজ আলম মনু ও মোঃ নাজমুল হোসেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একজন ও দুইটি কার্যকরী সদস্য পদে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় পদগুলো শূন্য রয়েছে। এছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে একমাত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই পদটিও শূন্য রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

