গাজীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে রোববার (১৯ জুলাই) সকালে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্যারেডে সালাম গ্রহণ করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। পরে তিনি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের কুচকাওয়াজ, টার্ন-আউট এবং শৃঙ্খলা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ড্রেস রুলস মেনে চলা, পেশাদারিত্ব বজায় রাখা, জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, নিয়মিত প্যারেড অনুশীলন এবং সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সততা, দক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন এবং জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।

পরে পুলিশ সুপার জেলা পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরকারি যানবাহন পরিদর্শন করেন এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশন) চৌধুরী ফেরদৌস জামিল।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহাসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পরিদর্শক, বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here