গাজীপুরে গরুর খামারকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধ: তদন্তকে কেন্দ্র করে উত্তেজনা, সুষ্ঠু তদন্তের দাবি

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের দাক্ষিণখান এলাকায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশেম আলীর দুই ছেলে ওমর আলী ও মো. সোলায়মানের মধ্যে গরুর খামার ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় উভয় পক্ষ পৃথকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের নির্দেশনায় গত ৭ জুন একটি তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। গাজীপুর মহানগরের সদর থানাধীন দাক্ষিণখান এলাকার একটি স্থানীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই তদন্তে অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তদন্ত চলাকালে উপস্থিত কয়েকজন ব্যক্তির মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে তা নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর এক পক্ষ অভিযোগ করে জানায়, তারা বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখে রয়েছেন। তবে এ বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, দুই ভাইয়ের বিরোধ দীর্ঘদিনের হওয়ায় স্থানীয়ভাবে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here