খালেদা জিয়া-কে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছে কাতার সরকার

0
200
বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়ে সম্মতি দিয়েছে কাতার সরকার / ছবি - এই বাংলা

ঢাকা প্রতিনিধি :


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লণ্ডনে নেওয়ার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার অনুমোদন দিয়েছে কাতার সরকার। বৃহস্পতিবার, ঢাকায় কাতার দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই খবর আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যাতে যথাযথ সময়ে এবং নিরাপদভাবে এয়ারঅ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লণ্ডনে পৌঁছান।”

চিঠিতে কাতার দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, তারা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থায় সহায়তায় রাজি; দ্রুত রোগীর তথ্য, সঙ্গী-সাথীর পরিচয় ও ঢাকা থেকে যাত্রার তারিখসহ প্রয়োজনীয় নথিপত্র দানের অনুরোধ করা হয়েছে।

কাতারের এই সিদ্ধান্ত স্বাস্থ্যগত কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রার পথ খুলে দিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here