খাগড়াছড়ি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

সভাপতি ধনা চন্দ্র সেন, সাধারণ সম্পাদক প্রভাত তালুকদার: জন্মাষ্টমী উদযাপনে সবার সহযোগিতা কামনা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রথম অধিবেশনে পবিত্র গীতা থেকে পাঠ করেন উৎপল কুমার দে। এরপর বক্তব্য দেন খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরের সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক সাধন দে, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী নির্মল দাশ, কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাবেক উপদেষ্টা সুদর্শন দত্ত এবং বীর মুক্তিযোদ্ধা সমর কৃষ্ণ চক্রবর্তী।

সভায় সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। পরে সমাপনী বক্তব্যে সভাপতি অশোক মজুমদার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ধনা চন্দ্র সেন সভাপতি এবং প্রভাত তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উৎসবের সার্বিক প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here