খাগড়াছড়িতে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

0
134
খাগড়াছড়ি রামগড়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড় উপজেলায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে দিকে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি ২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর ওয়াদুদ ভূইয়া।

ফাউন্ডেশনের আহ্বায়ক মো. রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া (মিঠু) এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সেফায়েত উল্ল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তা তাদের পড়ালেখা আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here