খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে গীতা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শ্রীশ্রী কৈবল্য পীঠ গীতা স্কুল ও বাগীশিক গীতা শিক্ষা কমিটির সার্বিক আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি কৈবল্য পীঠ মন্দির প্রাঙ্গনে ৪০ জন গীতা শিক্ষার্থীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কৈবল্য পীঠ মন্দিরের সভাপতি অশোক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক দিলীপ সেন, বাগীশিক গীতা শিক্ষা কমিটি খাগড়াছড়ি জেলা সংসদের সভাপতি প্রভাত তালুকদার এবং সদর উপজেলা সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিনগর গীতা আশ্রমের সদস্য বলরাম দে, বাগীশিক গীতা শিক্ষা কমিটি সদর উপজেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক মানিক মল্লিক, কৈবল্য পীঠ গীতা শিক্ষালয়ের সদস্য শিবু নাথ, জুয়েল দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

