
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামে ফসলের মাঠের পাশ দিয়ে আঁকাবাঁকাভাবে বয়ে যাওয়া একটি মেঠোপথ যেন প্রকৃতির হাতে আঁকা এক অনবদ্য চিত্রকর্ম। পাকা সড়কের দুই পাশে গজিয়ে ওঠা সবুজ ঘাস আর উঁচু কাশফুলের সারি সেই দৃশ্যকে আরও অপূর্ব করে তুলেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সরজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের সবুজ ধানের ক্ষেত,গ্রামের মেঠোপথ, দুই পাশে সবুজ ঘাস আর কাশফুলের সারি,এবং গ্রামিন জীবনকে একত্রিত করে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে, যা দেখলে মন জুড়িয়ে যায়।এই দৃশ্যটি বাংলাদেশ এর গ্রামীন প্রকৃতির এক অপরিহার্য অংশ।
কুলাউড়ার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে বিভিন্ন যায়গা থেকে প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পরা দর্সক গুলো দেখতে আসেন।যেন এই মনোরম পরিবেশে ফসলের মাঠ ও মেঠোপথের সংমিশ্রণ এক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে।সবুজ প্রকৃতির দিগন্ত বিস্তূত সবুজ ধানের ক্ষেত প্রকৃতিকে আরও আকর্ষণীয় করে তুলে।
গ্রামীণ জীবনে গ্রামের মেঠোপথ ধরে হেঁটে গেলে গ্রামীণ জীবিন ও পরিবেশের এক অসাধারণ অনুভূতি পাওয়া যায়। এই দৃশ্যপটে দুই পাশে থাকা সবুজ ঘাস,কাশফুলের বন, গাছের সারি,গ্রামের ঘরবাড়ি এবং প্রাকৃতিক পরিবেশের অন্য উপাদান গুলো এক অন্যরকম আকর্ষণ তৈরি করে।আর এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার অন্যতম বৈশিষ্ট্য, যা অনেককেই মুগ্ধ করে।
প্রতিবেদক: হাসান আল মাহমুদ রাজু কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
এই বাংলা/এমএস
টপিক
