কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৮.৫১ লাখ টাকার চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি :

সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য, গবাদিপশু ও মাদকদ্রব্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ৮ লাখ ৫১ হাজার ৭৫৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিজিবি সূত্রে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে পরিচালিত বিভিন্ন অভিযানে গত ২৪ ঘণ্টায় এসব পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ভারত থেকে অবৈধভাবে আনা গবাদিপশু ও গাঁজাও রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি সদর দপ্তরের নির্দেশিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। মাদক ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here