কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি মো. রায়হান আমিন রাকিব (৩৫)।
রোববার (২৬ জুলাই) সদর উপজেলার হিঙ্গনরায় এলাকায় জেলা ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রায়হান আমিন রাকিবের কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি বজলার রহমান বলেন, জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এই বাংলা/এমএস
টপিক

